রাজশাহীর গোদাগাড়ীতে অনুষ্ঠিত দিনব্যাপী ফুটবল খেলায় পদ্মা যুব সংঘ চ্যাম্পিয়ন

🗓 Friday, 8 November 2024

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Friday, 8 November 2024

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পালপুর ধরমপুর জাগরণী ক্লাবের আয়োজনে এক দিন ব্যাপী ঐতিহ্যবাহী ২৭ তম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৮টি দলের অংশ গ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী নকআউট পর্বের খেলা শেষে বিকেলে পদ্মা যুব সংঘ ও পালপুর ধরমপুর জাগরণী ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে বিজয় লাভ করে পদ্মা যুব সংঘ।

ফাইনাল খেলায় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠ পোষক ডা: মো: আশিকুজ্জামান রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা (অবঃ প্রাপ্ত) মেজর জেনারেল মোঃ শরিফ উদ্দিন ।

বিশেষ অতিথি হিসেবে ডেপুটি এট্যর্নি জেনারেল ব্যারিষ্টার মোঃ মাহফুজুর রহমান মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার আমির অধ্যাপক মোঃ আব্দুল খালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী পশ্চিম জেলার সহ-সেক্রেটারী ড. মো: ওবায়দুল্লাহ, নাটোর রাণী ভবানী সরকারী কলেজের অধ্যক্ষ (অব.) শ্রী নিমাই চন্দ্র সরকার , রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অব.) ডাঃ মোঃ তৌফিকুল ইসলাম হেলাল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন , রাজশাহী কলেজ অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক মো: মিজানুল ইসলাম, বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ বজলার রশিদ, রাজশাহী প্রাইম ব্যাংকের কর্মকর্তা মো: নাজিমুদ্দিন, নাটোর টি.টি.সি এর প্রিন্সিপাল মোঃ রবিউল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম ও গোদাগাড়ী উপজেলা ৭ নং দেওপাড়া ইউনিয়নের সভাপতি মো: আব্দুল হাই (টুনু) উপস্থিত ছিলেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও নগদ ৭০ হাজার টাকা এবং রানার আপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর