বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভি’র কৃষি বিষয়ক অনুষ্ঠান “দীপ্ত কৃষি”র ১০০০ পর্বের বিশেষ পর্বটি আগামিকাল শনিবার দীপ্ত টিভিতে প্রচারিত হবে। দীপ্ত কৃষি প্রচারিত হচ্ছে প্রতি শনি থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায়
এ বিষয়ে দীপ্ত টিভি’র কর্তৃপক্ষ জানান, ২০১৬ সালের ৭ জুন কৃষির আদি ইতিহাস তুলে ধরার মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল দীপ্ত কৃষির। এর ধারাবাহিকতায় পথচলায় আজ আমাদের পদার্পন ১০০০ পর্বে। দেশের সমস্ত কৃষক, কৃষিজীবি, কৃষি গবেষক, ও কৃষির সাথে সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি ১০০০ পর্ব পূর্তির আন্তরিক শুভেচ্ছা।
দীপ্ত টিভি’র শুরু থেকে বাংলাদেশের কৃষি খাতের অনেক সম্ভবনাময় ফসলের গল্প আমরা আপনাদের সামনে তুলে এনেছি। কৃষিখাতের নানামুখি সমস্যার সমাধানের উপায় খুঁজে পেতে আমরা আয়োজন করেছি গোল টেবিল বৈঠক, উঠান বৈঠক। এছাড়াও কৃষকের নিত্যদিনের নানামুখি প্রশ্নের সমাধান দিতে ছিল আমাদের সাপ্তাহিক আয়োজন কৃষি জিজ্ঞাসা ও কৃষি বিশেষজ্ঞদের মতামত।
দীপ্ত কৃষির অন্যতম উদ্দেশ্য ছিল নারী উদ্যোক্তাদেরকে সামনে তুলে আনা। এজন্য আমরা তুলে এনেছি বগুড়ার মারিয়া গ্রামের নারীদের বীজ উৎপাদনের গল্প, দেখিয়েছি সাতক্ষীরার আকলিমা খাতুনের সফলতার গল্প, ফরিদপুরের সাবিনা ইয়াসমিনের সফল খামার অথবা রুবিনা আক্তারের মতো একজন সংগ্রামী নারীর আপন মহিমায় উদ্ভাসিত জীবনি।
দীপ্ত কৃষির পর্দায় যে সফলতা, সংগ্রাম আর সংকটের চিত্র তুলে ধরতে কাজ করছে এক ঝাক তরুন কর্মী।