শাহীন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত

🗓 Thursday, 23 January 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Thursday, 23 January 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

শাহীন স্কুল রাজশাহী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় ক্রীড়া স্টেডিয়ামের আউটারে রাজশাহী শাখা শাহীন স্কুলের আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোঃ মাছুদুল আমিন শাহিন শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এছাড়া ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এন টিভি রাজশাহীর সিনিয়ার ক্রসপন্ডেন্ট শ ম সাজু।

ক্রীড়া প্রতিযোগিতায় শাহীন স্কুলের কেজি শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এছাড়াও আগত অতিথি ও অভিভাবকদের জন্য বিশেষ ধরনের খেলার আয়োজন করা হয়। খেলার ইভেন্টগুলোর মধ্যে ছিল কেজি-১ থেকে কেজি-৫ শ্রেণীর বাচ্চাদের জন্য নিশান দৌড়, কাঠি দৌড়, গুপ্তধন উদ্ধার, কুড়ানো দৌড় ও অংক দৌড়। এছাড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ছিল কুড়ানো দৌড়, অংক দৌড়, সুই সুতা দৌড়, ভারসাম্য দৌড়, হাড়িভাঙ্গা ও চামচ মার্বেল দৌড়। এছাড়া ছেলেদের মোড়গ লড়াই ও মেয়েদের বলদড়ি খেলা ছিলো অন্যতম।

ক্রিয়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি সহ আগত অতিথিরা খেলায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুষ্কার প্রদান করেন। এছাড়াও র‌্যাফেল ড্র এর মাধ্যমে পাঁচ জন বিজয়ী কে বিশেষ ধরনের পুরস্কার দেওয়া হয়। পুরুষ্কারের মধ্যে ১ম বিজয়ীর জন্য ছিলো ৩২ ইঞ্চি স্মার্ট টিভি।

ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শাহীন স্কুল রাজশাহী শাখার পরিচালকবৃন্দ হাবিবুর রহমান হাবিব, শাহেদ হাসান ও আব্দুল্লাহ আল মামুন সহ শিক্ষার্থীদের অভিভাবক এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর