গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট ও আরএমপি‘র অভিযানে আটক ২৫

🗓 Thursday, 13 February 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Thursday, 13 February 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ২৫ জনকে আটক করা হয়েছে। যৌথ বাহিনী এবং মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের আটক করে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এবং মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এই ২৫ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৮ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ৯ জন এবং ওয়ারেন্টভূক্ত ৫ জনকে আটক করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটককৃত ব্যক্তিরা হলেন, শাহমখদুম থানার ভূগরুইল এলাকার মৃত আমজাদ খানের ছেলে ও নওহাটা পৌর তাঁতিলীগের সাবেক সভাপতি আনোয়ার খান। পবা থানার পশ্চিম পুঠিয়া এলাকার মৃত জনাব আলীর ছেলে ও নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন । চন্দ্রিমা থানার মেহেরচন্ডী স্কুল রোড এলাকার মো: রফিকুল ইসলামের ছেলে ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম আলী । রাজপাড়া থানার বহরমপুর এলাকার মোনুরনবীর ছেলে ও শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া রিয়াল । রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চব্বিশ নগর দক্ষিণপাড়া এলাকার মৃত বজলার রহমান সরকারের ছেলে ও আওয়ামীলীগ কর্মী শওকত হোসেন। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি শ্বশানঘাট এলাকার মৃত জসিম শেখের ছেলে হালিম শেখ। শাহমখদুম থানার দুরুলের মোড় এলাকার মো: জামাল উদ্দীন শেখের ছেলে ও ছাত্রলীগ কর্মী রাজু শেখ। রাজশাহী জেলার চারঘাট থানার ক্ষুদির বটতলা এলাকার আব্দুল হামিদের ছেলে শরিফুর ইসলাম।

আটককৃত সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর