রাজশাহীতে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

🗓 Saturday, 15 February 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Saturday, 15 February 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টার দিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে ছিলেন, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এরপর ফেস্টুন, বেলুন ও পায়রা উড়িয়ে অতিথিবৃন্দ টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

আরাফাত রহমান কোকো টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোজাদ্দেদ জামানি সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, বিএনপির শাহ মখদুম থানার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, টুর্নামেন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ সুইট উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছেন, রাজশাহী সড়ক পরিবহন ও কুমার পাড়া রাইডারস।

এ খেলায় মোট ৬ টি দল অংশগ্রহণ করছে, সেগুলো হলো রাজশাহী রেঞ্জার্স, মুক্তি সংঘ, আরসিসি, স্পোর্টস জোন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও কুমার পাড়া রাইডারস।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর