বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
দেশ পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করলেন, এবং পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই বলে জানালেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি আজ রাজশাহীর পিটিআই এর সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন।
আইন উপদেষ্টা আরও বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংস প্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী। নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সর্ব ক্ষেত্রেই ভঙ্গুরতা পরিলক্ষিত। রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু জায়গায় ব্যর্থতা থাকলেও তা উত্তরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকার। ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার চেষ্টা করছে। ফ্যাসিবাদ দোসরদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলও অধিকাংশই দেশের ভিতরে অবস্থান করছে, বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা।
এর আগে পুলিশের আইজিপি বলেন, ছিনতাই রোধে রাজধানীতে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট আজকে থেকে মাঠে নামবে। একটি গোষ্ঠী চাচ্ছেনা দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক। চেষ্টা করছে যেভাবে হোক দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে। তবে বর্তমান সরকার মানবাধিকারের উপরে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।