বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান বলেছেন, কুট কৌশল করছেন কেন, ক্ষমতায় থাকতে চান, হায়রে ক্ষমতা, এখনো বয়স হয়ছে না। বাংলাদেশে ভোট করলে ১০ শতাংশ ভোট পাইবেন না। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দক্ষল করতে পারবেন। কোটি কোটি টাকা দেখাইতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি বানাতে পারবেন। প্রশাসন দক্ষল করতে পারবেন। কিন্তু মাঠে গেলে বিএনপি’র যুবক কর্মীটি আছে, যদি রাজশাহীর কোন এলাকায় তারেক রহমান, খালেদা জিয়ার ধানের শীর্ষ দেয় তার বিরুদ্ধে ১০ শতাংশ ভোট পাবেন না।
তিনি আজ বিকেলে জেলা বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে, পতিত ফ্যাসিবাদী ও তার দোসরদের নানামুখী ষড়যন্ত্র রুখে দিতে এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশে এসব কথা বলেন।
সমাবেশে জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। এসময় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এ.এইচ.এম ওবায়দুর রহমান, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।