বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
মির্জা নার্সিং কলেজ রাজশাহী’র ফুড ফেয়ার ও পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন মির্জা নার্সিং কলেজের নিজস্ব ভবনে অর্থ প্রতিষ্ঠানের ফুড এন্ড নিউট্রিশন বিষয়ের বিএসসি চতুর্থ ও পঞ্চম ব্যাচ এবং ডিপ্লোমা তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ফুড ফেয়ার ও পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়।
ফুড ফেয়ার ও পিঠা উৎসব ২০২৫ এর ফিতা কেটে উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা নার্সিং কলেজের চেয়ারম্যান মির্জা আবু মহম্মদ হাসিবুল ইসলাম ফারুক। এ সময় অন্যান্যদের মধ্যে মির্জা নার্সিং কলেজ রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক মুনজুর রহমান টুকু, গভর্নিং বডির সদস্য ও এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত পরিচালক সাইফুল আতাতুর রহমান, অধ্যক্ষ মোসাম্মৎ কারিমা খাতুন, উপাধ্যক্ষ মমতাজ বানু ও রাজশাহী নার্সিং কলেজের প্রভাষক আখতারা বেগম সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
ফুডফেয়ার ও পিঠা উৎসব উদ্বোধন শেষে প্রধান অতিথি সহ আগত অতিথিবৃন্দ ফুড এন্ড নিউট্রিশন বিষয়ের শিক্ষার্থীদের স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্টলের বিভিন্ন খাবার এর স্বাদ গ্রহণ করেন। পরে স্টলের শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মির্জা আবু মুহাম্মদ হাসিবুল ইসলাম ফারুক। ফুড ফেয়ার ও পিঠা উৎসবের নাম হলেও মূলত এটি সুস্থ ও অসুস্থ রোগীর কি কি ধরনের খাবার গ্রহণ করা প্রয়োজন সে বিষয়ের দিকে লক্ষ্য রেখে এই উৎসবের আয়োজন করা হয়। কোন খাবারে কি ধরনের আমিষ, কার্বোহাইড্রেট শর্করা, মিনারেল, ভিটামিন ও ফ্যাট রয়েছে সে বিষয়ে বাস্তবসম্মত শিক্ষাদানের লক্ষ্যে এই ফুড ফেয়ার ও পিঠা উৎসব এর আয়োজন করা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
ফুডফেয়ার এর স্টলগুলোতে যে খাবারগুলো পরিবেশন করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমিষ জাতীয় খাবার যেমন খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, রুই মাছ, ডিম ভুনাও রোস্ট। শর্করা জাতীয় খাবারের মধ্যে ছিল ডালের বড়া, শিমের বীজ ভর্তা, ডাল ভুনা, ভাত ও বাদাম এবং মিনারেল জাতীয় খাবারের মধ্যে ছিল বেলের শরবত, ডাব, কমলার জুস, গ্লুকোজ পানি, আখের রস ও তরমুজের শরবত উল্লেখযোগ্য।