বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গত ২৪ ঘন্টায় ১২ জনকে আটক করা হয়েছে। যৌথ বাহিনী এবং মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের আটক করে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এবং মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এই ১২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ৩ জন এবং ওয়ারেন্টভূক্ত ৫ জনকে আটক করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটককৃত ব্যক্তিরা হলেন, রাজশাহী মহানগরীর পবা থানার বজরাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে ও পারিলা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুল ইসলাম ওরফে ওয়াস্তি(২৪) এবং বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার মৃত সোলেমানের ছেলে ও আওয়ামী লীগ কর্মী মো: বিচ্ছাদ (৫০)।
আটককৃত সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।