বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হিটলার ফ্যাসিস্ট ছিল, ন্যাসি ছিল, কিন্তু টাকা চুরি করেনি, ওদের মধ্যে দেশপ্রেম ছিল। শেখ হাসিনা হিটলারের কাছ থেকে অত্যাচার নিপীড়ন ও বিরোধী দলকে দমিয়ে রাখা যায় সেটা শিখেছে। তাদের মধ্যে দেশপ্রেম রয়েছে সেটা শেখায় নি। শেখ হাসিনা ছিলো লুটেরা, একটি দস্যু দলের সরদারনি।
তিনি আজ সকালে মহানগরীর ভুবনমোহন পার্কে “আমরা বিএনপি পরিবার” আয়োজিত চব্বিশের ছাত্র-জনতার গণ অভ্যূত্থান ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।
ভারতের উদ্দেশ্যে রিজভী বলেন, যারা লুটেরা, যারা খুনি, যারা আবরার কে হত্যা করে তাদেরকে আপনারা আশ্রয় দেন। আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগানবাড়িতে পরিণত হয়েছে। কারণ ভারত হাসিনার মাধ্যমে বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করতে চেয়েছিলো। ভারত যা মনে করতো হাসিনার মাধ্যমে সেটা করতো। আর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা চাইতো তাই দিয়ে দিতো।
অনুষ্ঠানের শুরুতে “আমরা বিএনপি পরিবার” নামে একটি সংগঠনের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপির আহত নেতাকর্মীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।