অপারেশন ডেভিল হান্ট ও আরএমপি‘র অভিযানে গত ২৪ ঘন্টায় আটক ৬

🗓 Saturday, 8 March 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Saturday, 8 March 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৬ জনকে আটক করা হয়েছে। যৌথ বাহিনী এবং মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের আটক করে।

আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এবং মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এই ৬ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ১ জন, অন্যান্য অপরাধে ১ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটককৃত ব্যক্তিরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার দড়িখরবোনা এলাকার মৃত আবুল হাশেমের ছেলে ও আওয়ামী লীগ কর্মী মো: সাব্বির আহমেদ বাবু (৩৯) এবং কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার মৃত চমৎকার শেখের ছেলে ও কাশিয়াডাঙ্গা থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো: শফিকুল ইসলাম বাবু (৪৩)।

আটককৃত সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর