রাজশাহীতে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের মানববন্ধন

🗓 Thursday, 13 March 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Thursday, 13 March 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন রাজশাহী। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী নির্বাচন কমিশন অফিসের সামনে এ মানববন্ধনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন, ইসির অধীনে এনআইডি ও প্রকল্পের জনবল রাজস্ব করন করতে হবে। এনআইডি সেবা নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে ফ্যাসিস্ট দোসরা পর্দার আড়ালে থেকে কল কাঠি নাড়ছে। নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে একটি গ্রুপ ষড়যন্ত্রে মেতে উঠেছে। ভোটার তালিকা ও এন আই ডি এক সূত্রে গাথা। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা দাবি করেন, বিগত ফ্যাসিস্ট সরকার এনআইডি সেবা কে তাদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল, সে চক্রান্ত আবারও শুরু হয়েছে।

বিগত সময়ে বিভিন্ন দপ্তর থেকে নাগরিকদের তথ্য চুরির মত ঘটনা ঘটেছে কিন্তু নির্বাচন কমিশন নাগরিকদের তথ্য সংরক্ষণের সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশনকে একটি ভঙ্গুর প্রতিষ্ঠানে পরিনত করতে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন নির্বাচনী কর্মকর্তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর