রাজশাহীর মোহনপুরে নিখোঁজের ছয় দিন পর কৃষকের লা,শ উদ্ধার

🗓 Monday, 17 March 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Monday, 17 March 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী জেলার মোহনপুরে জমিতে সেচ দিতে গিয়ে নিখোঁজ হওয়ার ছয়দিন পর আলতাফ শাহ (৫২) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে মোহনপুরের তুলশিক্ষেত্র বিলের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আলতাফের বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল মণ্ডলপাড়া গ্রামে।

পুলিশ জানিয়েছে, ৯ মার্চ রাতে সরকার পুকুর মাঠে নিজের জমি সেচ দিতে গিয়েছিলেন আলতাফ শাহ। আলতাফের জমির পাশেই তাঁর চাচাতো ভাই শরিফুল ইসলামেরও জমি। ওই রাতে তিনিও জমিতে সেচ দিতে গিয়েছিলেন। ওই রাতে আলতাফ বাড়ি ফেরেননি। পরদিন সকালে পরিবারের সদস্যরা জমিতে গিয়ে মানুষের মগজসাদৃশ্য মাংসপিন্ড দেখতে পান।

এছাড়া জমি থেকে কিছুটা দূরে রাস্তায় ফোটা ফোটা রক্তের দাগ দেখা যায়। পুলিশ গিয়ে সেদিন মগজসাদৃশ্য মাংসপিন্ড উদ্ধার করে। এটি মানুষের মগজ কি না তা পরীক্ষার জন্য পাঠানো হয় পরীক্ষাগারে। এছাড়া সেদিন থেকেই আলতাফের চাচাতো ভাই শরিফুল ইসলাম পরিবারসহ লাপাত্তা। তার বাড়িটি তালাবদ্ধ রয়েছে। আগের রাতে স্থানীয় এক ব্যক্তি জমিতে শরিফুল ও আলতাফ শাহকে কথা কাটাকাটি করতে দেখেছিলেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, রোববার বেলা ১১টার দিকে বিলের ডোবায় বিবস্ত্র অবস্থায় একটি লাশ পড়ে থাকার খবর পান তারা। তারা গিয়ে মাথা থেতলানো একটি লাশ পান। খবর পেয়ে নিখোঁজ কৃষক আলতাফের পরিবারের সদস্যরাও আসেন। তারা শনাক্ত করেন এটি আলতাফ হোসেনেরই লাশ। আলতাফের জমি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে লাশটি পড়ে ছিল। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, আলতাফ নিখোঁজের ঘটনায় তার চাচা মোস্তফা ও চাচাতো ভাই শরিফুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে আগেই হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে একটি মামলা করেছিল আলতাফের পরিবার। ওই মামলায় মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি আলতাফের বিষয়ে কিছু জানাননি। তিনি এখন কারাগারে আছেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর