রাজশাহীতে র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ২

🗓 Sunday, 23 March 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Sunday, 23 March 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহীর বাগমারায় র‌্যাব-৫ এর একটি অপারেশন দল অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে। গত শনিবার বিকেল পৌঁনে ৫ টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ফৌজদারপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে র‌্যাব তাদের আটক করে।

আটককৃত মাদক কারবারীরা হলেন আয়নুল মন্ডলের ছেলে মোঃ আনোয়ার হোসেন মন্ডল ও নামকান ভোলারমোড় এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেন।

আজ রোববার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে মাদক কারবারীরা বাগমারা থানাধীন ঝিকরা ফৌজদারপাড়াস্থ মাছ চাষের ঘেরের পাড়ে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারি বিক্রয় করছে।

এমন সংবাদ পেয়ে র‌্যাবের দল সেখানে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে। এসময় তাদের নিকটে থাকা ব্যাগ তল্লাশী চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বাগমারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর