স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদ রাজশাহীতে মানববন্ধন

🗓 Monday, 24 March 2025

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Monday, 24 March 2025

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদ ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সর্বস্তরের সাধারণ জনগনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন মহল্লা ও প্রতিষ্ঠানের পেশাজীবী নারীরা এতে অংশগ্রহন করেন। এতে নেতৃত্বদেন মহিলাদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভিন টুকটুকি।

এ সময় মানববন্ধন থেকে বক্তারা স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদ জানান। এ সময় মানববন্ধন থেকে দলীয় নেতাদের খুন, আয়নাঘরের পূর্ণ্য খবর এবং গণঅভ্যূথানের পর সেনা হেফাজতে ব্যক্তিদের পরিচয় প্রকাশ এবং তাদের বর্তমান অবস্থান জানতে চাওয়া হয়।

এ সময় নারী নেত্রী রোকসানা পারভিন টুকটুকি বলেন, অতীতে স্বৈরাচার ও দমন-পীড়নের মাধ্যমে জনগণের অধিকার যারা হরণ করেছে, আজ তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে যা গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকির। এছাড়া তিনি বলেন আমরা আর কোনো নাটক চাই না। জনগণের সরকার চাই, গুটিকয়েক সুবিধাভোগীর নয়। অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন দিন, নইলে রাজপথেই জবাব পাবেন বলেও হুশিয়ারী দেন এই নেত্রী।

প্রায় ঘন্টাব্যাপী এই আয়োজন থেকে দেশের অবস্থা স্থিতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের জোর দাবি করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর