বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে জনিমানা করা হয়েছে।
এর আগে, প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছিল অতিরিক্ত ভাড়া ও ভাড়ার তালিকা প্রকাশ না করার কারণে। সরকারি আদেশ অগ্রায্য করায় রাজশাহী বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানায় দন্ডিত করে।
ঈদে যাত্রীদের ঘরে ফেরা এবং কর্মস্থলে নির্বীগ্নে ফিরতে সরকারি নির্দেশে ঈদের আগ থেকেই দেশব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর শিবপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএ’র রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিকিটের গায়ে ৮২০ টাকা লিখা থাকলেও নন-এসি বাসের ভাড়া নির্ধারিত রয়েছে ৬৯০ টাকা। অথচ অনেক যাত্রীর কাছ থেকে ৯০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে।’
এ বিষয়ে হানিফ পরিবহনের কাউন্টারে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৪ ও ১০২ ধারায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনের চারটি গাড়িকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাইসহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিআরটিএ’র কর্মকর্তসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।