বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
গাজায় ইসরায়েলের অব্যাহ/ত বর্বর আগ্রা/সন ও হ/ত্যা/য/জ্ঞের প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় ক্যাম্পাসের প্যারিস রোডে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগ ও ইনিস্টিউটের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা ব/র্জন করে এই কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) পপ্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দিন খান, বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মাসুদুল হাসান খান মুক্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীর বলেন, অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গ/ণ/হ/ত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমন্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূট/নৈতিক চাপ সৃষ্টি করতে হবে। ইজরাইলি পণ্যগুলোকে রা/ষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সাথে অ/র্থ/নৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
এদিকে, ফিলিস্তিনে মুসল্লীদের ওপর নৃ/শং/স গ/ণ/হ/ত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। সোমবার সকাল থেকে মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের অংশগ্রহনে এ কর্মসূচী পালন করা হয়।