গাজায় রাতভর ইসরাইলি বাহিনীর অভিযান, ১৯ ফিলিস্তিনি নি/হ/ত

🗓 Tuesday, 8 April 2025

👁️ ৮৫ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 8 April 2025

👁️ ৮৫ বার দেখা হয়েছে

ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় সোমবার (৭ এপ্রিল) রাতভর অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ অভিযানে গাজায় ১৯ জন নি/হ/ত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল গণমাধ্যমকে জানিয়েছেন, রাতভর ইসরাইলি বাহিনীর অভিযানে উপত্যকাজুড়ে ১৯ জন নি/হ/ত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা এর আগে জানিয়েছিলাম যে উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় কমপক্ষে ছয়জন এবং গাজা সিটিতে পাঁচজন নি/হ/ত হয়েছেন।’

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার মতে, রামাল্লা শহরের কাছে নি’লিন শহরে তা/জা গু/লি এবং কাঁদানে গ্যাস নি/ক্ষেপ করেছে ইসরাইলি বাহিনী। এসময় তারা ১৮ এবং ১৪ বছর বয়সি দুই ভাইকে গ্রেফতার করে নিয়ে যায়।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর