বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা এবং বিশ্বনেতাদের এক হয়ে যুদ্ধ বন্ধের দাবিতে ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচী পালন করেছে ছাত্রশিবির রাজশাহী কলেজের নেতাকর্মীরা।
আজ দুপুরে রাজশাহী কলেজের ছাদে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন এবং তা নাড়িয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন তারা।
কর্মসূচীতে রাজশাহী কলেজ শিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম, সাধারণ মোসারফ হোসেন, সাহিত্য প্রকাশক সম্পাদক হাফেজ আসমাউল হকসহ কলেজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে বলেন, ইজরাইল পণ্য বয়কট করার কর্মসূচীতে যে দোকানপাট লুটপাঠ ও ভাংচুর হয়েছে তার তীব্র নিন্দা প্রকাশ করছি। ইসলাম কোন ভাবেই ধ্বংসাত্বক কর্মসূচী সমর্থন করেনা। তাই সকলের প্রতি তারা ভংচুর বন্ধের আহবান জানিয়েছেন। কর্মসূচীতে শ্লোগানে শ্লোগানে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইজরাইল সেনাদের বিচার দাবি করা হয়।