রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন

🗓 Thursday, 10 April 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 10 April 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

সারা দেশের মতো আজ থেকে রাজশাহী শিক্ষা বোর্ডেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এবার এ বোর্ড থেকে পরীক্ষায় বসছে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম জানান, সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৩ই মে পর্যন্ত।

রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১৮ হাজার ৯৪৯ জন। গত বছর (২০২৪ সালে) পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৫৩ জন। কিন্তু এবার এসএসসি পরীক্ষার মোট শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আটটি জেলায় ২৬৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী নগরীর ২৭টি কেন্দ্রে এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর