কেন্দ্রীয় কর্মসূূচির অংশ হিসেবে রাজশাহীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

🗓 Tuesday, 22 April 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 22 April 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

কেন্দ্রীয় কর্মসূূচির অংশ হিসেবে রাজশাহীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন মহানগর জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার দুপুরে মহানগরীর রেলগেট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মহানগর জামায়াতের নেতা-কর্মীরা। এসময় তারা বলেন, গণসংযোগে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন তারা। মানুষ বুঝতে পারছে জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি কল্যাণ ও মানবিক সমাজ গঠন সম্ভব। দাওয়াতি অভিযানকালে অনেকে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করছেন। মহানগর জামায়াতের নেতৃবৃন্দ বলেন, বিগত সময়ে এই দেশের মানুষ অনেক দলের উপর বিশ্বাস রেখে আস্থা হারিয়েছে। জামায়াতে ইসলামির উপর আস্থা রাখলে সেই বিশ্বাসের জায়গাটি নষ্ট হবে না বলে জানান তারা।

এসময় মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বুলবুল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর