শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই প্রতিপাদ্যেকে সামনে নিয়ে রাজশাহীতে মহান মে দিবস পালিত

🗓 Thursday, 1 May 2025

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Thursday, 1 May 2025

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই প্রতিপাদ্যেকে সামনে নিয়ে বিভাগীয় মহানগরী রাজশাহীতে মহান মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ সকালে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাজশাহীর আয়োজনে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মনিরুল আলম, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীর যুগ্ম মহাপরিদর্শক বুলবুল আহম্মেদ, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক সাদরুল ইসলামসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালিটি মহানগরীর বর্ণালী মোড়ের বিভাগীয় শ্রম আদালত থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড় সমূহ প্রদক্ষিণ করে রাজশাহীর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, রাজশাহী মহানগর শ্রমিক দল, মহনগর ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি, বাংলাদেশ ডাক বিভাগ উত্তর অঞ্চল, দর্জি শ্রমিক ইউনিয়ন, রাজশাহী জেলা হোটেল ও রেষ্টুরেন্ট, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) সহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ভক্রাপর্প: ৩ জন শ্রমিক।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর