বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহীতে ঠাঠা সূর্য মাথার ওপর ঢালছে আগুন তাপ। আজও তীব্র তাপদাহ বইছে রাজশাহীর ওপর দিয়ে।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৭ ডিগ্রী সেলসিয়াস যা তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.৫ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল ৪০ শতাংশ। আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে।
গতকাল (শুক্রবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.০ ডিগ্রী সেলসিয়াস যা তীব্র তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.৮ ডিগ্রী সেলসিয়াস। আর গত পরশু (বৃহস্পতিবার) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.০ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩.৯ ডিগ্রী সেলসিয়াস।
গত কয়েকদিন রাজশাহীর উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। আরো কয়েকদিন এ তাপমাত্রা থাকবে বলে জানিয়েছেন রাজশাহী আবহাওয়া অফিস