আরএমপি গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেফতার ১৬

🗓 Saturday, 10 May 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Saturday, 10 May 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বিভিন্ন অপরাধে মোট ১৬ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘন্টায় মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের আটক করে।

আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেফতার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৫ জন গ্রেফতার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১১ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য অপরাধে ১ জন। বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আওয়ামীলীগ সমর্থক মো: শোভন (২৯) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ সবজিপাড়া এলাকার জামাল হোসেন তোজামের ছেলে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর