রাজশাহীতে নার্সিং কলেজের শিক্ষার্থীদের সাথে স্টাফ নার্সদের সংঘর্ষ, আহত অন্তত ১৬

🗓 Tuesday, 13 May 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 13 May 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী সরকারি নার্সিং কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্সদের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে নার্সিং কলেজের সম্মেলন কক্ষে ডিপ্লোমাধারী স্টাফ নার্সদের বৈঠকে কয়েকজন বিএসসি শিক্ষার্থী উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। খবর পেয়ে পাশের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্টাফ নার্সদের একটি অংশ এলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর