বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রাজশাহী কলেজ হোস্টেলে অতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজশাহী কলেজে হোস্টেলের সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী বলেন, রাজশাহী কলেজ হোস্টলে ৭টি ব্লকে প্রায় ৪০০ টির অধিক সিট রয়েছে। সিট প্রতি আগে ৫০০ টাকা ভাড়া নেওয়া হলেও বর্তমানে বিদুৎ বিলসহ প্রায় এক হাজার টাকার মতো নেওয়া হচ্ছে। যা রাজশাহীর অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টলে এত ভাড়া নেওয়া হয় না। এই অতিরিক্ত ভাড়া আমাদের মত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে। তাই অতিরিক্ত সিট ভাড়া কমানোর জোর দাবি জানাচ্ছি কলেজ শাসনের কাছে। আর তা না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।