রাজশাহীতে পারদ উঠেছে ৩৮.৮ ডিগ্রী ॥ বইছে মাঝারি তাপদাহ

🗓 Wednesday, 14 May 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 14 May 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

 

আগুনমুখোর বৈশাখের তাপদাহে ও ভ্যাপসা গরমে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

আজ বুধবার দুপুর ৩টায় রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, গত কয়েকদিন থেকে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৮ ডিগ্রী সেলসিয়াস যা মাঝারি তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৪ ডিগ্রী সেলসিয়াস। আর দুপুর তিনটায় বাতাসের আদ্রতা ছিল ৪৫ শতাংশ।

গতকাল মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৬ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.০ ডিগ্রী সেলসিয়াস। আর গত পরশু সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকড় করা হয় ৩২.৪ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.৮ ডিগ্রী সেলসিয়াস।

গত ১১মে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকড করা ৪০.৮ ডিগ্রী সেলসিয়াস।

তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে খেটে হাওয়া ও দিন মজুর শ্রেনীর মানুষেরা পড়েছেন বিপাকে। তাদের প্রতিদিনের আয় তুলায় কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এছাড়াও গরমের কারনে হাসপাতালে অন্যান্য সময়ের চেয়ে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে গরমের কারনে এক সপ্তাহ থেকে ডায়ারিয়া, নিমোনিয়া, হাঁপানি, হিট স্টোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর