প্রধান বিচারপতির ১২ দফা নির্দেশনা নিয়ে রাজশাহীতে সেমিনার

🗓 Sunday, 18 May 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Sunday, 18 May 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

‘বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির ১২ দফা নির্দেশনা: বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে রাজশাহী জজশীপ ও ম্যাজিস্ট্রেসির উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সহকারী জজ আশরাফুন্নাহার রীটা। তিনি প্রধান বিচারপতির ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে রাজশাহী বিচার বিভাগের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম তথ্যচিত্র ও ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।
সেমিনারে অংশগ্রহণকারীরা পাঁচটি দলে বিভক্ত হয়ে নির্দেশনাগুলোর উপর ভিত্তি করে গ্রুপ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে পারস্পরিক আলোচনা শেষে নির্দেশনাগুলো টেকসইভাবে বাস্তবায়নের জন্য মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।
সেমিনারের সভাপতি রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস বলেন, প্রধান বিচারপতির ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজন সৎ, দক্ষ, কর্তব্যপরায়ণ ও দেশপ্রেমিক বিচারক। রাজশাহী বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজশাহী জেলা জজ আদালতের হেরিটেজ ভবনে দুটি এজলাস ও ধান কামরা সংস্কার করে বিচার কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান বিচারপতির ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম এবং আদালতের প্রশাসনিক ও বিচারিক কার্যক্রমে গতিশীলতা নিয়ে আসতে নতুন নতুন উদ্যোগ অব্যাহত থাকবে।
সিনিয়র সহকারী জজ মির্জা শায়লার সঞ্চালনায় আয়োজিত সেমিনারে রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেকসহ বিচার বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারক বক্তব্য রাখেন। এসময় বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর