রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা

🗓 Sunday, 25 May 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Sunday, 25 May 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। এই মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানা ভূমি অফিসে রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এসময় রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে সেবাগ্রহীতাদের মাঝে চেক প্রদান করা হয়। মেলায় সেবাগ্রহীতাদের ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হবে।

উল্লেখ্য, মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে। আগামী মঙ্গলবার (২৭ মে) মেলার শেষ দিন বিকেল তিনটায় বোয়ালিয়া থানা ভূমি অফিসে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর