রাজশাহীতে কিছু বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি এবংকিছু বিদ্যালয়ে পাঠদান চালু

🗓 Monday, 26 May 2025

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Monday, 26 May 2025

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ থেকে সারা দেশে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। তবে রাজশাহীতে কিছু বিদ্যালয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এবং কিছু বিদ্যালয়ে শ্রেনী পাঠদান কার্যক্রম চালু রয়েছে।

‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এর ডাকে শুরু হওয়া এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

তাদের মূল দাবিগুলো হলো সহকারী শিক্ষক পদকে শুরুর পদ হিসেবে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ দ্রুত পদোন্নতি।

রাজশাহী মহানগরীতে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬০টি এবং জেলার ৯টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯৯৭টি।

এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে ২ লাখ ৭৬ হাজার ০২ জন শিক্ষার্থী। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ৩ জুন ঈদুল আজহার ছুটি শুরু হবে। এর আগ পর্যন্ত ছয় কার্যদিবস শিক্ষা কার্যক্রম চলমান থাকার কথা থাকলেও শিক্ষকদের আন্দোলনের কারণে তা বন্ধ হয়ে যাচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর