আওয়ামী দোসরদের বাদ দিয়ে রাজশাহীতে বিএনপির কমিটি’র দাবিতে মানববন্ধন

🗓 Monday, 26 May 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Monday, 26 May 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির কমিটিগুলোতে আওয়ামী দোসরদের বাদ দিয়ে পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করেছেন দলটির একাংশের নেতারা।

আজ সোমবার বেলা ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর মহিলা দলের সভানেত্রী রওশন আরা পপি, নগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সাবেক সিনিয়র সহসভাপতি মাইনুল ইসলাম হারুন, মহিলা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, যুবদল নেতা রুহুল আমিন বাবলু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দিনের বেলায় বিএনপি, আর রাতের আঁধারে আওয়ামী লীগ-এমন নেতারা বিএনপির নেতৃত্ব দিতে পারেন না। নগর বিএনপি ছাড়া, সকল থানা ও ওয়ার্ড কমিটিতে রাখা হয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের। বাদ পড়েছেন দলের প্রকৃত কর্মীরা। যারা সাবেক মেয়র লিটনের ছত্রছায়ায় রাজনীতি করেছেন, তাদের দিয়ে বিএনপি পুনর্গঠন সম্ভব নয়। তারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান। সব কমিটি ভেঙে দিয়ে ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়ার আহ্বান জানান বিএনপির নেতারা। তা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর