সীমান্তে নিরাপত্তার কোন অভাব নেই ও পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে- রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

🗓 Tuesday, 27 May 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 27 May 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সীমান্তে নিরাপত্তার কোন অভাব নেই। আমার বাহিনী যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। আর সীমান্তে পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে। ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

তিনি আজ রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত নবীন রিক্রুট ১৪ তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২ তম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা কারা রক্ষীদের বুনিয়ানি কোর্সের প্রশংসা করে বলেন, প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান, সততা, দেশপ্রেমের মাধ্যমে তারা দেশ জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণ কোর্সে মোট ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা প্রধান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর