আইসিইউতে মৃত প্রায় রোগীদের শোনানো হচ্ছে ধর্মীয় বানী :রামেক হাসপাতাল

🗓 Thursday, 29 May 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 29 May 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ২০১১ সালে চালুর পর এই প্রথম মৃতপ্রায় রোগীদের জন্য হেডফোনের মাধ্যমে শোনানো হচ্ছে ধর্মীয় বানী।

গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা: আবু হেনা মোস্তফা কামাল তার ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি স্ট্যাটাস প্রদান করেন।

তিনি লেখেন, আইসিউ চালু করার পর থেকে অনেক রোগীর স্বজনরা আমাকে অনুরোধ করে থাকেন, তাদের প্রিয়জনের মৃত্যুর সময় যেন নিজ ধর্মীয় কোন বানী শোনানো হয়। নানান কারনে এত দিন এটা বাস্তবায়ন করতে পারিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায়, একজন ব্যক্তির অনুদানের কারনে আজ থেকে মৃতপ্রায় রোগীর স্বজনদের চাহিদা সাপেক্ষে নিজ ধর্ম অনুযায়ী হেডফোনের মাধ্যমে শোনার ব্যবস্থা করতে পেরেছি। আজ প্রথম দিন, পবিত্র কোরআন মাজিদ রেকর্ড করা তেলওয়াত দুজন মৃতপ্রায় রোগীকে শোনানো শুরু হলো। আলহামদুলিল্লাহ। এতে অনেক রোগীর স্বজনরা এটাতে মানসিক শান্তি পাবেন। শুধুমাত্র আইসিইউতে ভর্তি রোগীর স্বজনদের চাহিদা অনুযায়ী কোরআন মাজিদের তেলওয়াত বা দোয়া গুলোর রেকর্ড শোনানো হবে। হিন্দু ধর্মের জন্য গীতা এবং খৃষ্টান ধর্মালম্বীদের জন্য বাইবেল শোনানোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। আইসিইউতে ভর্তি রোগীর স্বজনদের দীর্ঘ দিনের একটা চাহিদা (শেষ সময়ে ধর্মের বানী পৌছানোর) পূরন করতে পেরে ভালো লাগছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ শয্যার আইসিইউর প্রতিটি রোগী আপনাদের দোয়ায় থাকবে এ কামনা করছি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর