রাজশাহীতে উদ্বোধন হলো ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি টুর্নামেন্ট

🗓 Friday, 25 July 2025

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Friday, 25 July 2025

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর উপস্থাপনায়…

রাজশাহীতে ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল ৯টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়গণ। বেলুন ও ফেস্টুন উড়িয়ে মাঠে খেলার উদ্বোধন করেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের অধিনায়ক নাজমুল হেসেন শান্ত। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, মেহেরাব হোসেন অপি , বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার।

আয়োজকরা জানান, অনুর্ধ ১৬ ও ১৮ দলে যারা ভালো খেলেও নানা কারণে বাদ পড়েছেন তাদের আরও একবার সুযোগ দিতেই এমন ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আয়োজনে এ এবং বি দুটি গ্রুপে বিভাগের আট জেলাকে ভাগ করা হয়েছে। এ গ্রুপে রয়েছে রাজশাহী বিভাগের নাটোর, পাবনা, বগুড়া ও সিরাজগঞ্জ জেলা। এই গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।

এদিকে বি গ্রুপে রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও বগুড়া জেলা। এই গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। রাজশাহীর মাঠে প্রথম দিনে উদ্বোধনী খেলায় অংশ নিয়েছে নাটোর ও সিরাজগঞ্জ জেলা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর