গ্রাহকদের টাকা আত্মসাৎ করার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত

🗓 Saturday, 26 July 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Saturday, 26 July 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

ভাই ভাই ঋণদান ও সমবায় সমিতি লিমিটেড দীর্ঘদিন থেকে গ্রাহকদের টাকা আত্মসাৎ এবং ভুক্তভোগীদের হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আজ শনিবার বিকেলে মহানগরীর মহিষবাথান এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তাগণ বলেন, সমবায় সমিতি লিমিটেড এর মূল হোতা মোহাম্মদ শামীম আহমেদ সুজন দীর্ঘদিন থেকে গ্রাহকদের টাকা আত্মসাৎ করে পালাতক রয়েছেন। তাহার মাতা মো: মদিনা খাতুন গ্রাহকদের টাকা পরিশোধ করার কথা বলে বিভিন্ন ভাবে হয়রানি করছেন।

এলাকার হতদরিদ্র শ্রমজীবী, মধ্যবিত্ত শ্রেণীর ও তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কষ্টে উপার্জিত অর্থ কিছু মুনাফার আশায় এই সমবায় সমিতিতে রাখে। কিন্ত প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা ফিক্সট সঞ্চয়কৃত গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে সমাবয় সমিতি বন্ধ করে পালিয়ে যায়। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের প্রায় দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর