রুয়ার সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক নিজাম উদ্দীন

🗓 Saturday, 26 July 2025

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Saturday, 26 July 2025

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন ২০২৫-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ও সিন্ডিকেট সদস্য ড. মো. নিজাম উদ্দীন।

আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফাসান আলম জানান, শনিবার  বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পযন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন রুয়া’র প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম ও নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ।

নির্বাচনে সহসভাপতি হয়েছেন মো. কেরামত আলী ও মো. মতিউর রহমান আখন্দ এবং সংরক্ষিত মহিলা আসনে সাবরীনা শারমিন, কোষাধ্যক্ষ জে এ এম সকিলউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুল আহসান ও দেলাওয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক (সংরক্ষিত মহিলা) ড. মোছা. ইসমত আরা বেগম, সাংগঠনিক সম্পাদক মো. ইমাজ উদ্দিনসহ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন পদের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
আজকের নির্বাচনে নির্বাহী সদস্য হয়েছেন ১৫ জন এবং সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন নির্বাহী সদস্য হয়েছেন।
উল্লেখ্য, রুয়া’র মোট জীবন সদস্য ৮ হাজার ২৭৫ জন। নির্বাচনে অংশ নিয়েছেন সাড়ে তিন হাজার ভোটার। এদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮০০ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭০৯ জন ভোট দিয়েছেন। সে হিসেবে মোট ৪৩ শতাংশ ভোটার উপস্থিতি ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর