রাবিতে খেলোয়াড়, কোচ ও ম্যানেজারদের ব্লেজার ও পুরস্কার প্রদান

🗓 Monday, 28 July 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Monday, 28 July 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…

জাতীয় তায়কোয়ানডো, অ্যাথলেটিকস, আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় পদকজয়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারদের মাঝে ব্লেজার ও পুরস্কার প্রদান করা হয়েছে।
আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফাসান আলম জানান, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে ৬২ জন খেলোয়াড়কে ব্লেজার এবং চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি দেওয়া হয়। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগকে চ্যাম্পিয়ন ট্রফি এবং মনোবিজ্ঞান বিভাগকে রানারআপ ট্রফি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান এবং শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, খেলাধুলার মাঠে আমরা মাঝেমধ্যে গোলযোগের ঘটনা দেখি। কোনো অবস্থাতেই মাঠে গোলযোগ বরদাশত করা হবে না। খেলাধুলা একটি জাতির সভ্যতার পরিচায়ক। তাই মাঠে শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। তা না হলে বিষয়টি অন্ধ নেতৃত্বে পরিণত হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর