রাবিতে মেডিকেল টেকনোলজিস্টকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে মা*র*ধর, বি*বস্ত্র করার অভিযোগ

🗓 Wednesday, 30 July 2025

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 30 July 2025

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফাসান আলমের তথ্য ও ভিডিওতে পলি রানীর ডেস্ক রিপোট…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একজন মেডিকেল টেকনোলজিস্টকে ‘আওয়ামী লীগের আমলে চাকরি পেয়েছে’ অ্যাখ্যা দিয়ে মা*র*ধরের পর বি8বস্ত্র করার অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে।

আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফাসান আলম জানান, আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। হা*মলার ভিডিও ধারন করার সময় তিন জনের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় হা*মলাকারীরা। আহ*ত ব্যক্তি হলেন বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত গোলাম আজম ফয়সাল। হামলার পর তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

প্রত্যক্ষদর্শী জানান, দুপুরে চিকিৎসা কেন্দ্রের ২৩ নম্বর কক্ষে ফয়সাল ডিউটিরত অবস্থায় ছিলেন। এসময় ৭ থেকে ৮ জন কক্ষে প্রবেশ করে ফয়সালকে আওয়ামী লীগের আমলে চাকরি পেয়েছে’ অ্যাখ্যা দিয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা ফয়সালকে টেনেহিঁচড়ে চিকিৎসা কেন্দ্রের বাইরে এনে এলো*পাতাড়ি ভাবে মা*রতে থাকে। মারধরের পর যাওয়ার সময় যারা হামলার দৃশ্য ভিডিও করার চেষ্টা করছিলেন, হামলাকারীরা তিনজনের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত গোলাম আজম ফয়সাল বলেন, হামলাকারীদের মধ্যে একজন আরেকজনকে ‘জনি, আর মারিস না’ বলে থামায়। চলে যাওয়ার সময় তারা আমাকে চাকরিচ্যুত করার হু*মকিও দিয়ে যায়। বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি এবং এখনো মামলার বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহন নেয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এ বিষয়ে প্রক্টর স্যারের সাথে কথা বলবো। এছাড়া ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার বিষয়ে গতকাল পুলিশের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মিটিং হয়েছে, তারা নিরাপত্তা জোরদারের বিষয়ে কাজ করছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর