মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক আচারণের অভিযোগ

🗓 Saturday, 2 August 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Saturday, 2 August 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, রাখাইনের যেসব এলাকা আরাকান আর্মি দখলে নিয়েছে, সেসব স্থানে রোহিঙ্গাদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ, লুটপাট, আটক, শারীরিক নির্যাতন, বাধ্যতামূলক শ্রম এবং শিশুদের সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগের মতো নানা নিপীড়নমূলক কার্যক্রম চালানো হচ্ছে। এইচআরডব্লিউ-এর এশিয়া বিষয়ক পরিচালক এলেইন পিয়ারসন বলেন, ‘রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী যেভাবে রোহিঙ্গাদের নিপীড়ন করেছে, আরাকান আর্মিও এখন সেই একই পথে হাঁটছে। তাদের এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা উচিত।’

২০২৩ সালের নভেম্বরে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়ায় আরাকান আর্মি এবং সে সময় রাখাইনের অনেক এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে আসে। দখলের পর তারা প্রতিশ্রুতি দিয়েছিল—সব জাতিগোষ্ঠীর জন্য ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক প্রশাসন চালু করা হবে। কিন্তু বাস্তবে রোহিঙ্গারা অভিযোগ করছে, তাদের ওপর আরাকান আর্মির শাসন কঠোর ও বৈষম্যমূলক। ফলে রোহিঙ্গা মুসলিমরা বর্তমানে নিপীড়িত হচ্ছে দুই দিক থেকেই—একদিকে মিয়ানমার সেনাবাহিনী, অন্যদিকে আরাকান আর্মি। দুই পক্ষই হত্যা, অগ্নিসংযোগ ও বেআইনি নিয়োগসহ নানা সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

২০২৩ সালের শেষ দিক থেকে এখন পর্যন্ত রাখাইন ও চীন রাজ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় চার লাখ মানুষ। পাশাপাশি, নতুন করে প্রায় দুই লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গারা জানায়, তাদের জমি, ঘরবাড়ি, গবাদিপশু এমনকি কবরস্থানও দখল করে নিচ্ছে আরাকান আর্মি। পুরোনো কবর ভেঙে ধানক্ষেতে দাফন করতে বাধ্য করা হচ্ছে। জীবিকা নির্বাহ ও কৃষিকাজের ওপর আরোপ করা হচ্ছে নানা বিধিনিষেধ।

এ ছাড়া চাঁদাবাজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর