ছয় মাসে দুই হাজার কর্মসংস্থানের রাজশাহীতে ব্যবস্থা করেছে প্রাণ-আরএফএল গ্রুপ

🗓 Saturday, 2 August 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Saturday, 2 August 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালু করে মাত্র ছয় মাসে ২ হাজার কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। আরও ১০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্যে টেলি মার্কেটিং, ভৈরি পোশাকসহ নতুন নতুন খাতে বিনিয়োগের লক্ষ্যে কাজ করছে শিল্পগ্রুপটি।

আজ শনিবার বিকালে মহানগরীর সপুরায় বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানাতে ‘দুই হাজার কর্মসংস্থান উদযাপন: লক্ষ্য ১২ হাজার শীর্ষক এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের ম্যানেজার নুরুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপদেষ্ঠা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, রাজশাহীর লোকদের কাজের জন্য দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। কিন্তু রাজশাহী অঞ্চলে প্রচুর কর্মক্ষম লোক রয়েছে।

এ অঞ্চলে ফ্যাক্টরিগুলো করতে পারলে এ অঞ্চলের মানুষের সুষম বিকাশ হবে, তেমনি কর্মপরিধি বাড়বে। মাত্র ৭ থেকে ৮ মাসের মধ্যে পরিশ্রমের ফলে উন্নত পণ্য তৈরি করছে, যা বিদেশে গেলে এ পণ্যগুলো খোঁজি আমরা।

প্রাণ-আরএফএল গ্রুপের কোন শ্রমিকের কোন অভিযোগ শুনিনি এবং কোন শ্রমিক বেতন বা অন্যান্য সুবিধা পাইনি এরকম কোন অভিযোগ নেই। তাই এ প্রতিষ্ঠানে যে সকল কর্মি রয়েছেন আপনারা গুরুত্বের সাথে কাজ করবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর