বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের কোন কোন সদস্যের মন খুবই খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য (অব:) মেজর হাফিজ উদ্দিন।
তিনি আজ বুধবার বিকেলে ২০২৪ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় এসব একথা বলেন। প্রফেসর ইউনুসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগে আমাদের নেতা তারেক রহমানের সাথে প্রফেসর ইউনুস সাহেব বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিবেন। তিনি তার কথা রেখেছেন। বিজয় র্যালিটি মহানগরীর আলুপট্টি থেকে বের হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড়সমূহ প্রদক্ষিণ করে মহানগরীর বাটার মোড়ে গিয়ে শেষ হয়।
অনুুষ্ঠানে রাজশাহী বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন-অর-রশীদ, জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ মহানগর ও জেলার স্থানীয় নেতৃবৃন্দ।