রাজশাহী বিভাগীয় ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার লক্ষ্যে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

🗓 Friday, 8 August 2025

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Friday, 8 August 2025

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী বিভাগীয় ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার লক্ষ্যে রাজশাহীতে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে মহানগরীর একটি রেস্তোরাঁয় রাজশাহী ডিভিশনাল ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাজশাহী  ডিভিশনাল ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের আহবায়ক মাইশুকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিসিবির সাবেক পরিচালক ইমতিয়াজ আহমেদ, মাহমুদ জামাল, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাইফুল্লাহ খান জেম, রফিকুল ইসলাম, টিম অর্গানাইজার রইস উদ্দিন আহমেদসহ রাজশাহী বিভাগের ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান সকল পর্যায়ের খেলোয়াড় ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ,  রাজশাহী বিভাগীয় ক্রীড়াঙ্গনের ৩৫টি দাবি  উত্থাপিত  করেন। আর এ দাবিগুলো বাস্তবায়িত হলে রাজশাহীর ক্রীড়াঙ্গন জাতীয় পর্যায়ের সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে স্বক্ষম হবে। খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে, আত্মবিশ্বাস বাড়ায় এবং জাতীয় ঐক্য ও গর্বের অনুভূতি তৈরি করে। একটি জাতিকে উন্নত অবস্থানে নিয়ে যেতে ক্রীড়াঙ্গন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর