আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে রাজশাহীতে কৃষি প্রতিবেশ সুরক্ষায় তারুণ্য শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

🗓 Tuesday, 12 August 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 12 August 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে রাজশাহীতে কৃষি প্রতিবেশ সুরক্ষায় তারুণ্য শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে পবা উপজেলার বারসিকের কার্যালয়ে বরেন্দ্র ইয়ুথ ফোরাম এবং বারিকের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
প্রচারণা ক্যাম্পেইনে বারসিকের আঞ্চলিক সমন্বয়ক মো: শহিদুল ইসলাম, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল, সাধারণ সম্পাদক সাবিত্রী হেমব্রম যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকসহ বরেন্দ্র ইউথ ফোরাম, বারসিক ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে বক্তাগণ বলেন, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক মাটির গুনাগুন নষ্ট করে। অতিমাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলন ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস করছে। জলবায়ু পরিবর্তনের ফলে খরা, বন্যা, ঘূর্ণিঝড় কৃষি উৎপাদনে অনিশ্চয়তা তৈরি করছে। এই পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে এগিয়ে এসে টেকসই কৃষি ও পরিবেশ সংরক্ষণে কাজ করতে হবে। একই সাথে সরকারি বেসরকারি সকলকে এই বিষয়গুলোতে সহায়তা করতে হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর