বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ১৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
উজানের ঢল ও অতিবৃষ্টিতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এসব ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে রোপা, আউশ, ভুট্টা ও শাকসবজির আবাদ করা প্রায় ২ হাজার হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে।
বিপাকে পড়েছেন কৃষকরা। এছাড়াও ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাও বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম বলেন, পদ্মা নদীর পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও দুই দিন পানি বাড়তে পারে, তারপর ধীরে ধীরে কমবে।