১৩ জনকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে পুশইন করল বিএসএফ

🗓 Thursday, 14 August 2025

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Thursday, 14 August 2025

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার (১৪ আগষ্ট) ভোর ৫টার দিকে ওই সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬/২-এস এলাকা দিয়ে তাদের পুশইন করে বিএসএফ। পরে তাদের আটক করেন বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে ভোলাহাট সীমান্ত দিয়ে বিএসফ ১৩ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। পরে তাদের আটক করে বিজিবি।

আটককৃতদের বিজিবির হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের বাড়ি যশোর, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায়। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গিয়ে কাজ করছিল।

আটককৃতদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত ৩ জুন এই সীমান্ত দিয়ে গভীর রাতে ৮ জনকে পুশইন করেছিল বিএসএফ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর