সাপকে আকৃষ্ট করে যে গাছগুলো

🗓 Thursday, 14 August 2025

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 Thursday, 14 August 2025

👁️ ২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

সাপের নাম শুনলেই ভয় লাগে। কিন্তু সত্য হলো, সাপ সাধারণত মানুষকে তখনই কামড়ায়, যখন নিজেকে বিপদের মুখে মনে করে। তবু প্রতি বছর গড়ে ৬-৭ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। বর্ষা মৌসুমে কিছু গাছের আশপাশে সাপ বেশি দেখা যায়, কারণ এসব গাছ তাদের জন্য নিরাপদ ও আরামদায়ক আশ্রয় তৈরি করে—

কলা গাছ: গোড়ায় থাকে আর্দ্রতা, ছায়া ও নরম মাটি—যা সাপদের খুব পছন্দ। বৃষ্টির দিনে তারা গোঁজার ফাঁকে লুকিয়ে থাকে।

অশথ্ব ও বট গাছ: মোটা গুঁড়ি, ঝুলন্ত শিকড় ও স্যাঁতসেঁতে পরিবেশ বর্ষায় সাপের লুকানোর আদর্শ জায়গা। এই সময় গাছের নিচে হাঁটার সময় সতর্ক থাকুন।

বাঁশ ঝাড়: ঘন বাঁশের নিচে ভিজে জমি থাকে। সাপ এখানে গর্ত করে থাকে, এমনকি বাঁশের ফাঁপা কাণ্ডেও ঢুকে যেতে পারে।

তুলসী গাছ:এ গাছ অনেক ঔষধি গুন সম্পন্ন হলেও চারপাশে আগাছা বা ঝোপ থাকলে সেখানে সাপ লুকিয়ে পড়তে পারে।

নিম গাছ: শুকনো পাতার গাদায় উষ্ণ ও সুরক্ষিত আশ্রয় পায় সাপ। তাই গাছের নিচে পরিষ্কার-পরিচ্ছন্নতা জরুরি।

এছাড়া ল্যান্টানা, চম্পা, লেবু, অপরাজিতা, রাবার, চন্দন, ওকসহ আরও কিছু গাছের আশেপাশে সাপের উপস্থিতি বেশি দেখা যায়। অনেকে মনে করেন এসব গাছ বা ফুলের গন্ধে সাপ আকৃষ্ট হয়, কিন্তু এটি একেবারেই ভুল ধারণা।

সতর্কতা: বর্ষাকালে এসব গাছের গোড়া ও আশপাশ পরিষ্কার রাখা, আগাছা কেটে ফেলা এবং শুকনো পাতা সরানো সাপের ঝুঁকি কমায়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর