প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে রাবি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দুই দিনের কর্মসূচি ঘোষণা

🗓 Sunday, 17 August 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Sunday, 17 August 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আজ রোববার সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন শেষে এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আগামীকাল (১৮ই আগস্ট) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা ছাড়া সকল বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। আর পরশু (১৯ই আগস্ট) পূর্ণ দিবস পরীক্ষা ছাড়া সকল বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করবে। কর্মবিরতিতে শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সুবিধা পুনর্বহাল ও সকল বৈষম্য দূরীকরণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে। এটা আমরা নতুন কোনো দাবি নিয়ে সমাবেত হইনি। বরং আমাদের অধিকার পুনরায় চালুর দাবিতে দাঁড়িয়েছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে সন্তানদের বঞ্চিত করা বৈষম্য ছাড়া কিছু নয়। কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর