বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালন এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে পবার নওহাটা পৌরসভার বায়া বাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল।
অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনের সভাপতিত্বে নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, বিএনপি নেতা শরিফুর রহমান শরীফ ও এমদাদুল হক এমদাদসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, বর্তমানে জনগণ বিএনপি’র দিকে তাকিয়ে আছে। বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সকল সেক্টরের দুর্নীতি কমে আসবে। আগামীতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে ফেব্রুারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানানো হয়।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও এডভোকেট শফিকুল হক মিলনের সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।