ছয় কৃষি প্রতিবেশের মানুষের জন্য অঞ্চল ভিত্তিক বাজেট ও আলাদা পরিকল্পনার দাবি

🗓 Monday, 18 August 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Monday, 18 August 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

প্রাণ-প্রকৃতি, কৃষি প্রতিবেশ ও জলবায়ু সুরক্ষায় রাজশাহীতে জাতীয় সবুজ সংহতি সমাবেশ ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে রাজশাহীর ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, সবুজ সংহতি ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের আয়োজনে এ সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুরুতেই একাডেমির প্রঙ্গনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নানা শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন। এসময় সকলের হাতে নানা শ্লোগান সম্মিলিত প্লেকার্ড দেখা যায়। শোভাযাত্রা শেষে সমাবেশে দেশের পাহাড়ি, উপকূলীয়, প্লাবন ভূমি ও বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা অংশগ্রহণ করেন।

সমাবেশের শুরুতেই গণশুনানি অনুষ্ঠিত হয়। এসব গণশুনানি, সেমিনার ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন। আলোচনায় অংশ নেন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী অধ্যাপক বিধান চন্দ্র দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কাজী রবিউল আলম, সহযোগী অধ্যাপক অভিজিৎ রয়, লেখক, গবেষক ও বারসিকের পরিচালক পাভেল পার্থ, বারসিকের গবেষক জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রীক স্থায়ীত্বশীল উন্নয়নে তাই প্রয়োজন অঞ্চল ভিত্তিক পরিকল্পনা। দেশের স্থায়ীত্বশীল উন্নয়নে প্রতিটি ভৌগোলিক অঞ্চলের প্রাকৃতিক সম্পদ, প্রাণবৈচিত্রসহ বহুজাতির গোষ্ঠীর সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে অঞ্চল ভিত্তিক পরিকল্পনা ও নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সবুজ সংহতি সমাবেশ উপলক্ষে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। প্রদর্শনীতে ছয়টি কৃষি প্রতিবেশের নানা কৃষিপণ্যের বীজ, শাক-সবজি ও কৃষিকাজে ব্যবহৃত জিনিসপত্র স্থান পায়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর