বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে ১০ দফা প্রস্তাবনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাহিত্য, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠনসমূহ। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফাসান আলম জানান দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগারের কেন্দ্রীয় সদস্য আফরিন জাহান লিখিত বক্তব্যে জানান, ১০ দফা প্রস্তাবনাগুলো হলো-ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর; ভোটকেন্দ্রকে সিসিটিভি ফুটেজের আওতায় আনা; কেন্দ্রসমূহে সাংবাদিকদের প্রবেশের সুযোগ নিশ্চিত করা; নারী প্রার্থীদের অনলাইন-অফলাইনে বুলিং ও হয়রানির শিকার বন্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণপূর্বক মনিটরিং সেল গঠন; সকল প্রার্থী ও সংগঠনের জন্য হল ও ক্যাম্পাসে সহবস্থান নিশ্চিত করা। সকল প্রার্থী ও প্যানেলের নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; প্রার্থীদের পোস্টার, ফেস্টুনের সংখ্যা নির্দিষ্ট করা।
এছাড়াও অন্যান্য দাবিগুলোও তুলে ধরেন তারা সংবাদ সম্মেলনে উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার রাবি’র সভাপতি তাসিন খান, গ্রীন ভয়েসের ছাত্র উপদেষ্টা আহসান হাবীব, রাবি সাহিত্য সংসদের সংগঠক মাহাইর ইসলাম ও গোলাপ রায়, মুক্তালাপ সংগঠনের মাহফুজ ইসলাম নয়ন, বাংলা উর্দু লিটারেরি ফোরামের সাংগঠনিক সম্পাদক ফেরদাউস উপস্থিত ছিলেন।